আন্তর্জাতিক

ইরানের ‘সেতু’ হবে পরবর্তী লক্ষ্য: ট্রাম্পের নতুন হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আবারও কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন, পরবর্তী হামলার লক্ষ্য হতে পারে দেশটির গুরুত্বপূর্ণ সেতু ও বিদ্যুৎ অবকাঠামো।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানে অবশিষ্ট অবকাঠামো ধ্বংসে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এখনো পূর্ণমাত্রায় অভিযান শুরু করেনি। তিনি বলেন, “আগে সেতু, এরপর বিদ্যুৎকেন্দ্র”—এভাবেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে।

তিনি আরও বলেন, নতুন নেতৃত্বের কী করা উচিত তা তারা জানে এবং দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।

মার্কিন কর্মকর্তাদের দাবি, সাম্প্রতিক এক হামলায় যে সেতুটি লক্ষ্যবস্তু করা হয়েছে, সেটি ইরানের সামরিক কার্যক্রমে ব্যবহৃত হচ্ছিল। বিশেষ করে ড্রোন তৈরির উপকরণ পরিবহনে এ সেতুর ভূমিকা ছিল বলে তাদের অভিযোগ।

তবে বিষয়টি ঘিরে বিতর্কও তৈরি হয়েছে। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সংশ্লিষ্ট সেতুটি বেসামরিক স্থাপনা ছিল। সে ক্ষেত্রে এমন হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

এর আগে ট্রাম্প সতর্ক করেছিলেন, যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফা প্রস্তাব ইরান গ্রহণ না করলে দেশটির ভেতরে আরও বিস্তৃত সামরিক অভিযান চালানো হবে।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #যুক্তরাষ্ট্র #ট্রাম্প