ভারতের প্রখ্যাত গায়িকা আশা ভোঁসলেকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) গুরত্বর অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।
এই খবর প্রকাশের পর তার নাতনি এবং সংগীতশিল্পী জানাই ভোঁসলে সামাজিক মাধ্যমে জানান, অতিরিক্ত ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে তাকে ভর্তি করতে হয়েছে। বর্তমানে চিকিৎসা চলছে এবং পরিবার সবার কাছে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছে। তারা আশাবাদী, শিগগিরই তার সুস্থতার খবর জানানো যাবে।
দীর্ঘ ক্যারিয়ারে আশা ভোঁসলে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। তার গাওয়া “পিয়া তু আব তো আজা”, “যায় আপ কাহা জায়েঙ্গে”, “রাঙ্গিলা রে” এবং “শারারা শারারা” গানগুলো বিশেষভাবে শ্রোতাদের কাছে সমাদৃত।
এই বর্ষীয়ান শিল্পী আগামী ৮ সেপ্টেম্বর ৯৩ বছরে পা রাখবেন।
এমএ//