দেশজুড়ে

পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড় আদিমপুর গ্রামে পুকুরে ডুবে দুই ভাইয়ের  মৃত্যু হয়েছে। নিহতরা হলেন তামিম (১৩) ও ফাহিম (১৪)। নিহত দুই ভাই প্রবাসী আব্দুল মমিনের ছেলে। তারা মায়ের সঙ্গে নানা বাড়িতে বসবাস করছিল।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।

স্থানীয়রা জানান, দুপুর আনুমানিক সোয়া ১২টার দিকে দুই ভাই খেলতে বের হয়। পরে পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে আশেপাশে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে পুকুরে দুই ভাইকে ভাসতে দেখে পরিবারের লোকজন।

 দুই ভাইকে উদ্ধার করে দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #নাটোর