অর্থনীতি

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.৩৩ বিলিয়ন ডলার ছাড়াল

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বর্তমানে দেশের মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার। বুধবার (০৬ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ হাজার ৩৩০ দশমিক ৭২ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ হাজার ৬৭৪ দশমিক ০৭ মিলিয়ন মার্কিন ডলারে।

এর আগে, গেল ৫ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৫ হাজার ৩০৫ দশমিক ৪২ মিলিয়ন মার্কিন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিত রিজার্ভ ছিল ৩০ হাজার ৬১৫ দশমিক ২৭ মিলিয়ন ডলার।

এদিকে রেমিট্যান্স প্রবাহেও উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। মে মাসের ৫ দিনে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ ২৯ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬১৬ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। গেল বছর একই সময়ে দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল ৪৭৭ মিলিয়ন মার্কিন ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে ৫ মে পর্যন্ত প্রবাসীরা ২৯ হাজার ৯৪৯ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২৫ হাজার ১৫ মিলিয়ন মার্কিন ডলার।

 

এমএ/

এ সম্পর্কিত আরও পড়ুন #বৈদেশিক মুদ্রার রিজার্ভ #ডলার #রেমিট্যান্স