আন্তর্জাতিক

অবশেষে সরকার গঠন করছে থালাপতি বিজয়ের দল

অবশেষে গত চার দিন ধরে তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে চলা অচলাবস্থার অবসান ঘটেছে। ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য তামিলনাড়ুতে সরকার গঠন করছে চিত্রনায়ক থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে)। কংগ্রেস, স্থানীয় দল ভিসিকে ও বামপন্থীদের দুই দল সিপিআই ও সিপিএমের সমর্থন পেয়েছে টিভিকে।

শুক্রবার (৮ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

গত সোমবার বিধানসভা নির্বাচনে তামিলনাড়ুতে সবচেয়ে বেশি আসন পায় টিভিকে। থালাপতির এ দল পায় ১০৭টি আসন। কিন্তু ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৮টি আসন।

তবে কয়েক দফা বৈঠক শেষে জোট করতে রাজী হয় থালাপতিকে সমর্থন দেয়া দলগুলো।

এনডিটিভি বলছে, ভিসিকে, সিপিআই ও সিপিএম মন্ত্রিসভায় একটি সিটের বদলে থালাপতির দলকে সমর্থন দিয়েছে। কংগ্রেস প্রত্যাশা করছে তারা মন্ত্রিসভায় দুটি আসন পাবে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #থালাপতি বিজয়