কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ২৫ বছর ধরে আত্মগোপনে থাকা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১১ মে) দিবাগত রাতে র্যাবের সহযোগিতায় রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কালাম (৪৩) উপজেলার চরলক্ষীয়া গ্রামের মৃত সামসুদ্দিনের ছেলে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘দীর্ঘ ২৫ বছর পলাতক থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
পুলিশ সূত্রে জানা যায়, ২০০১ সালে একই গ্রামের সোহেল মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করেন কালাম। এ ঘটনায় নিহতের বাবা জসিম উদ্দিন বাদী হয়ে পাকুন্দিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার বিচার শেষে ২০১০ সালে আদালত কালামকে মৃত্যুদণ্ড দেন। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে পাকুন্দিয়া থানা-পুলিশ র্যাবের সহযোগিতায় অভিযান চালিয়ে ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
এমএ//