পটুয়াখালীতে সাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা না মেনে মাছ ধরায় একটি ট্রলারকে ৩০ হাজার টাকা জরিমানা ও ৪০০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করেছে উপজেলা মৎস বিভাগ ও কোস্টগার্ড।
বুধবার ( ১২ মে) বিকেল থেকে এ অভিযান পরিচালনা করা হয়। আজ (১৩ মে) সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, উপজেলা মৎস্য অধিদপ্তর, রাঙ্গাবালী ও বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন বিসিজি আউট পোস্ট রাঙ্গাবালী যৌথ ভাবে সাগর মোহনায় অভিযান পরিচালনা করেন। অভিযান কালে সমুদ্রে মাছ ধরার অপরাধে ১টি ট্রলার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আনুমানিক ৪০০ কেজি ইলিশ মাছ, পোয়া মাছ, ঢেলা মাছ, চৌক্কা মাছ, তুলার ডান্ডি মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিনামূল্যে বিতরণ করা হয়। জব্দ মাছের আনুমানিক মূল্য ১,৫৪,০০০ টাকা।
আই/এ