হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ১ কেজি ২২৮ গ্রাম স্বর্ণসহ এক নারী যাত্রীকে আটক করা হয়েছে। আটক নারীর নাম তামান্না মাইমুনা (২১)। তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাসিন্দা।
বুধবার (২০ মে) সকাল ৮টার দিকে বিমানবন্দরের ডমেস্টিক টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এস এম রাগিব সামাদ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেল এলাকায় সন্দেহভাজন হিসেবে ওই নারী যাত্রীকে শনাক্ত করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ কেজি ২২৮ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।
জানা গেছে, তামান্না মাইমুনা দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিজি-২৪৮ ফ্লাইটে চট্টগ্রাম হয়ে ঢাকায় পৌঁছান।
পরে উদ্ধার করা স্বর্ণসহ আটক নারীকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
আর আই/ এসি//