পদত্যাগের ঘোষণা দিয়েছেন বযুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান নির্বাহী তুলসী গ্যাবার্ড। স্বামীর অসুস্থতার কারণে তিনি এ সিদ্ধান্ত চেয়েছেন।
শুক্রবার (২২ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
তুলসি গ্যাবার্ড বলেন, “দুর্ভাগ্যজনকভাবে, আমাকে পদত্যাগপত্র জমা দিতে হচ্ছে। আগামী ৩০ জুন, ২০২৬ থেকে এটি কার্যকর হবে। আমার স্বামী, আব্রাহাম উইলিয়ামস, সম্প্রতি হাড়ের খুবই বিরল এক প্রকার ক্যানসারে (বোন ক্যানসার) আক্রান্ত হয়েছেন। তাই এই মুহুর্তে, আমি অবশ্যই সরকারি দায়িত্ব থেকে সরে দাঁড়াব এবং আমার স্বামীর পাশে থাকব, যেন তিনি এই যুদ্ধে জয়ী হতে পারেন।”
এদিকে তুলসি গ্যাবার্ডের পোস্টের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তাকে আশীর্বাদ জানিয়ে পোস্ট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেছেন, তুলসী খুব চমৎকারভাবে তার দায়িত্ব পালন করেছেন, আমরা তাকে মিস করব। আগামী ৩০ জুন মার্কিন প্রশাসন থেকে তার বিদায় নেওয়া আমাদের জন্য দুর্ভাগ্যজনক।
এক্সপোস্টে ট্রাম্প আরও জানান, তুলসী গ্যাবার্ড পদত্যাগ করার পর জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের পদে আসবেন অ্যারন লুকাস। বর্তমানে যিনি উপ-পরিচালকের পদে আছেন।
সাবেক সামরিক কর্মকর্তা তুলসী গ্যাবার্ড এক সময় ডেমোক্রেটিক পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। ২০২২ সালে তিনি ডেমোক্রেটিক পার্টি ত্যাগ করেন। ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযান চলার সময়ে ট্রাম্পকে সমর্থন জানিয়ে রিপাবলিকান পার্টিতে যোগ দেন তুলসী।
আই/এ