আন্তর্জাতিক

'ইরানের দাবি মেনে নেওয়া ছাড়া ট্রাম্পের আর কোনো উপায় নেই'

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র ইরানের অধিকার স্বীকার না করলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও রাজনৈতিক ও কৌশলগত সংকটে পড়বেন বলে মন্তব্য করেছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাই-নিক।

শনিবার (২৩ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজকে দেওয়া সাক্ষাৎকারে রেজা তালাই-নিক বলেন, “মার্কিন-জায়নবাদী শত্রুর জন্য যুদ্ধক্ষেত্র ও কূটনীতিতে এই তৃতীয় চাপিয়ে দেওয়া যুদ্ধ থেকে বের হওয়ার একমাত্র পথ হলো ইরানি জনগণের দাবিগুলো মেনে নেওয়া।”

তার দাবি, ইরানের প্রস্তাব গ্রহণের পাশাপাশি ট্রাম্প প্রশাসনের উচিত যুদ্ধ দীর্ঘায়িত হলে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও বাড়তি ব্যয়ের বিষয়টি বিবেচনায় নেওয়া।

রেজা তালাই-নিক আরও বলেন, ইরানের বৈধ অধিকার অস্বীকার করলে ওয়াশিংটনের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

তবে ইরানের পক্ষ থেকে কোন দাবিগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এর আগে তেহরান যুদ্ধ বন্ধ, অবরোধ প্রত্যাহার এবং ভবিষ্যতে হামলা না চালানোর নিশ্চয়তাসহ কয়েকটি শর্তের কথা উল্লেখ করেছিল।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #যুক্তরাষ্ট্র #ট্রাম্প