দেশজুড়ে

কুড়িগ্রামের পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পৃথক দুই ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নাগেশ্বরী পৌরসভার ফকিরটারী বাগডাঙ্গা এলাকায় নিহতের ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন, নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন সাহা

স্বজনদের তথ্য মতে, একই এলাকার শাহিনুর আলমের ছেলে মাহবুবুল হাসান মুহিত বাড়িতে আইপিএসের ব্যাটারির সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, একই দিন দুপুর ১২টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের কুটি বামনডাঙ্গা এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি চলাকালে মজিবর রহমানের ছেলে সাবু মিয়া সাউন্ড সিস্টেমের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য

কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ডা. সুজন সাহা জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত দুই ব্যক্তিকেই হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল।

 

এ সম্পর্কিত আরও পড়ুন #কুড়িগ্রাম #বিদ্যুৎস্পৃষ্ট