দেশজুড়ে

ট্রাক চাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

জামালপুরের ইসলামপুর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের আকবর আলীর ছেলে জিয়াউল হক (৩০), চরগোয়ালিনী ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার আব্দুল কাদেরের ছেলে বকুল (৩০) এবং রসুল মোল্লার ছেলে সোহেল (২০)।

রোববার (২৯ নভেম্বর) রাত ৮টার দিকে ইসলামপুর পৌর এলাকার পলবান্ধা উজানপাড়া রেল ক্রসিং মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, রাতে দেওয়ানগঞ্জ থেকে একটি ট্রাক বেগুন নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। অন্যদিকে একটি মোটরসাইকেলে করে ওই তিনজন ইসলামপুর থেকে দেওয়ানগঞ্জের দিকে যাচ্ছিল। পরে পলবান্ধা উজানপাড়া রেল ক্রসিংয়ে ট্রাকটি মোটরসাইকেলকে চাপা দেয়।  এতে ঘটনাস্থলেই বকুল ও জিয়াউল নিহত হন এবং সোহেল গুরুতর আহত হন। এ সময় ট্রাকটি রাস্তার পাশে কাত হয়ে পড়ে যায়। আহত অবস্থায়  উন্নত চিকিৎসার জন্য জামালপুরে পাঠানো হলে পথেই সোহেলের মৃত্যু হয়। 

ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #জামালপুর #ট্রাক