রাজধানী

রাজধানীতে বাসার সামনে ছিনতাইয়ের শিকার দুই নারী, ভিডিও ভাইরাল

ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীতে ফিরে মোহাম্মাদপুরে  বাসার সামনে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুই নারী। ছিনতাইকারীরা দুই নারীর সঙ্গে থাকা লাগেজসহ মূল্যবান জিনিস নিয়ে নেয়। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

শনিবার (১ জুন)  দিবাগত রাত তিনটার দিকে রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোড এলাকায় এ ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানাপুলিশের পরিদর্শক (তদন্ত) রাকিবুজ্জামান রাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগীদের বরাত দিয়ে তিনি জানান, ওই দুই নারী ঠাকুরগাঁও থেকে বাসে করে এসে ঢাকার শ্যামলীতে নামেন। পরে রিকশা করে বাসায় যান। বাসার সামনে তাঁরা ছিনতাইয়ের শিকার হন।

তিনি বলেন, ‘এই ঘটনার সঙ্গে জড়িত একজনকে আমরা শনাক্ত করেছি। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা আমরা চালাচ্ছি।

এদিকে এ ঘটনায় ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, রিকশা থেকে নেমে ওই দুই নারী বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছেন। তাঁদের পাশে রিকশাচালকও দাঁড়িয়ে। হঠাৎ চাপাতি হাতে লুঙ্গিপরা এক ব্যক্তি সেখানে আসেন। চাপাতি হাতে থাকা এই ব্যক্তির সঙ্গে আরেও একজনকে দেখা যায়। এসময় চাপাতি দিয়ে আঘাতের ভয় দেখিয়ে দুই নারীর সঙ্গে থাকা লাগেজ, ব্যাগসহ জিনিসপত্র ছিনিয়ে নেন তাঁরা।

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ছিনতাই