ফুটবল edit this post

জর্ডানকে ৩–১ গোলে হারাল অস্ট্রিয়া

স্পোর্টস ডেস্ক

আর্জেন্টিনা ও আলজেরিয়ার গ্রুপ ‘জে’র অপর ম্যাচে লড়াই করেও শেষ পর্যন্ত রক্ষা হলো না প্রথমবার বিশ্বকাপের মঞ্চে পা রাখা জর্ডানের। জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট তুলে নিয়েছে অস্ট্রিয়া।

ম্যাচের শুরু থেকেই জর্ডানকে চাপে রাখে ইউরোপের দল অস্ট্রিয়া। ম্যাচের ২০ মিনিটে রোমানো স্মিডের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে তারা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় জর্ডান। ম্যাচের ৫০ মিনিটে নুর আল-রাওয়াবদেহের করা গোলে ম্যাচে ১-১ সমতা ফেরায় প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা দলটি।

ম্যাচের ৬৭ মিনিটে জর্ডানের জালে আবারও বল পাঠিয়েছিলেন অস্ট্রিয়ার তারকা ফরোয়ার্ড মার্কো আরনাউতোভিচ।তবে স্টেফান পশের হাত স্পর্শ করায় ভিএআরপরীক্ষায় মাধ্যমে গোলটি বাতিল করা হয়।

তবে অস্ট্রিয়াকে বেশিক্ষণ আটকে রাখতে পারেনি জর্ডান। খেলার ৭৬ মিনিটে দ্বিতীয় গোল হজম করে বসে তারা। অস্ট্রিয়ার একটি কর্নার কিক বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন জর্ডানের ডিফেন্ডার ইয়াজান আল-আরব। এই আত্মঘাতী গোলে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে মানসিকভাবে ভেঙে পড়ে জর্ডান।

ম্যাচের অতিরিক্ত সময়ের শততম মিনিটে পেনাল্টি থেকে গোল করে জর্ডানের কফিনে শেষ পেরেকটি ঠোকেন মার্কো আরনাউতোভিচ। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন অস্ট্রিয়া।

এই জয়ের ফলে গ্রুপ ‘জে’তে আর্জেন্টিনার সমান ৩ পয়েন্ট নিয়ে টেবিলের সুবিধাজনক অবস্থানে রইল অস্ট্রিয়া।

আর/আই 

এ সম্পর্কিত আরও পড়ুন #ফিফা বিশ্বকাপ #জর্ডান #অস্ট্রিয়া