দেশজুড়ে

রেললাইনের পাশ থেকে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার

বায়ান্ন প্রতিবেদন

নওগাঁর আত্রাই উপজেলায় রেললাইনের পাশ থেকে নেয়ামুল বাশির (৫৩) নামে এক কলেজ শিক্ষককের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাহগোলা রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নেয়ামুল বাশির আত্রাই উপজেলার বড় শিমলা মহিলা কলেজে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি নওগাঁ শহরের চকরামচন্দ্র এলাকার স্থায়ী বাসিন্দা।

স্বজনদের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যা।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গতকাল সন্ধ্যায় নেয়ামুল বাশিরের সঙ্গে শেষবারের মতো মোবাইল ফোনে কথা হয়। এরপর তিনি এশার নামাজের পর বাড়ি ফেরার কথা ছিল।

পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি আত্রাই রেলস্টেশন এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় নওগাঁ শহরের উদ্দেশে রওনা হন। পথে তাকে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে বলে অভিযোগ স্বজনদের।

নিহতের ভাই মিজানুর রহমান বলেন, পূর্ব শত্রুতার জেরে তার ভাইকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তারা সন্দেহ করছেন।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি জিআরপি) মোহাম্মদ হাবিবুর রহমান জানান, আত্রাই থানা পুলিশের মাধ্যমে সাহাগোলা রেলস্টেশন এলাকায় মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #নওগাঁ #মরদেহ #কলেজ শিক্ষক