জাতীয়

আধুনিক চতুর্মাত্রিক বাহিনী গঠনে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

দেশের সশস্ত্র বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী চতুর্মাত্রিক বাহিনীতে রূপান্তর করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

রোববার (০৫ জুলাই) ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

তিনি জানান, দেশের প্রতিরক্ষা পরিকল্পনা ও প্রস্তুতি আরও শক্তিশালী করা, প্রতিরোধ সক্ষমতা বাড়ানো এবং জাতীয় নিরাপত্তা কৌশল প্রণয়নের ক্ষেত্রে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি অনুসরণ করা হচ্ছে।  

রাষ্ট্রপতি বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে নিরাপত্তা চ্যালেঞ্জের ধরনও বদলেছে। প্রচলিত হুমকির পাশাপাশি এখন সাইবার হামলা, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার এবং নতুন ধরনের নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। এজন্য প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং কার্যকর কৌশল গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি  বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম ও পেশাদারিত্ব সুপ্রতিষ্ঠিত। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টও সেই গৌরবময় ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে।

   

পি/ডি

 

এ সম্পর্কিত আরও পড়ুন #রাষ্ট্রপতি #চতুর্মাত্রিক #বাহিনী