গতকাল রাত থেকে রাজধানীতে ঝড়েছে বৃষ্টি। ভোরের দিকে বেড়েছে বৃষ্টির গতি, আর এতেই ডুবেছে ঢাকার সড়ক এবং অলিগলি। ভোগান্তিতে পড়েছে অফিসগামী মানুষেরা।
রোববার (১২ জুলাই) রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে এ চিত্র দেখা যায়।
টানা বৃষ্টিতে রাজধানীর মোহাম্মদপুরের কিছু অংশ,ধানমন্ডি ২৭, মানিক মিয়া এভিনিউ, ফার্মগেট তেজকুনি পাড়া, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট এলাকায়, ইসিবি, মালিবাগ, শান্তিনগর, সায়াদাবাদ,আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেট যেতে নতুন রাস্তা, শনির আখড়া, পুরান ঢাকা, বংশাল, নাজিমুদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর ১৩, কালশী, হাতিরঝিলের কিছু অংশ, গুলশান লেকপাড়, কাঁলাচাদপুর, বারিধারা এলাকার সংযোগ সড়কসহ বিভিন্ন সড়ক ও অলগলিতে বেশ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

এদিকে সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় বৃষ্টি উপেক্ষা করে কাজ বের হওয়া মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। রাজধানীর অলিগলিগুলোর অবস্থা আরও ভয়াবহ, যেন লোকজনকে সাঁতার কাটতে হচ্ছে। সড়কে পানি থাকায় কমেছে গণপরিবহনও।
এদিকে প্রাইভেট কারের ভেতরে পানি প্রবেশ করায় বিপাকে পড়েন এসব গাড়ির চালকরা। রাস্তার মধ্যেই শুকনো জায়গায় পানি পরিষ্কার করতে দেখা যায় তাদের।
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, রাজধানীতে সর্বশেষ ছয় ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। চলতি মাসে এই পরিমাণ বৃষ্টি আগে হয়নি। আর সর্বশেষ ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ছিল ৯৭ মিলিমিটার।
আই/এ