রাজধানী

ঢামেক হাসপাতাল থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের আট তলা থেকে লাফিয়ে পড়ে রিয়া বেগম (২০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। তার গ্রামের বাড়ি পাবনা সদর থানার ভাদুরডাঙ্গি গ্রামে। রিয়ার বাবার নাম লতিফ মল্লিক। স্বামী সিঙ্গাপুর প্রবাসী আলআমিন।

শুক্রবার (৩১) জুলাই ভোরে এ ঘটনা ঘটে। ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

রিয়ার বাবা জানান, তার মেয়েকে তিন দিন আগে ঢামেকের নতুন ভবনের মেডিসিন বিভাগের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। ভোরের দিকে পাশের অন্য রোগীর স্বজনরা তাকে বলেন রিয়া বারান্দা দিয়ে লাফ দিচ্ছে। তিনি দৌড়ে যেতে যেতেই সে লাফ দিয়ে নিচে পড়ে যায়। সবাই লাফ দিতে নিষেধ করলেও সে কারও কথা শোনে নাইলাফ দিয়ে নিচে থাকা একটি প্রাইভেটকারের ওপরে পড়ে। পরে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, সাড়ে চার বছর আগে সিঙ্গাপুর প্রবাসী এক ছেলের সঙ্গে রিয়ার বিয়ে হয়। সে দেশে এসে আবার চলে যায় প্রায় দুই বছর হলো। রিয়া বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলপ্রায় ১০ দিন ধরে সমস্যাটি বেড়ে যায়

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ঢামেক