আধুনিক ক্রিকেটের সঙ্গে তাল মিলিয়ে দেশীয় কোচদের জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত লেভেল-২ কোচিং কোর্সে অংশগ্রহন করা ৩২ জনের মধ্যে ২৪ জনই উত্তীর্ণ হতে পারেননি। । পাস করেছেন মাত্র ৮ জন।
আইসিসির লেভেল-৩ মাস্টার এডুকেটর বিনোদ কুমার দাসের পরিচালনায় বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের আয়োজনে গত ১৫ জুলাই থেকে ছয় দিনব্যাপী মিরপুর শের-ই-বাংলায় শুরু হওয়া ‘বিসিবির লেভেল-২ কোচিং’ কোর্স চলে ২০ জুলাই পর্যন্ত।
ছয় দিনব্যাপী প্রশিক্ষণ ও মূল্যায়ন শেষে ৩২ জন অংশগ্রহণকারীর মধ্য থেকে আটজন সফলভাবে কোর্স সম্পন্ন করেন। ভবিষ্যতে আরও দক্ষ কোচ তৈরি করে দেশের ক্রিকেটের কোচিং কাঠামোকে আন্তর্জাতিক মানের কাছাকাছি নিয়ে যাওয়ার পরিকল্পনাও রয়েছে বিসিবির।
লেভেল-২ পর্যায়ের এই কোর্স থেকে উত্তীর্ণ কোচরা ভবিষ্যতে দেশের বিভিন্ন পর্যায়ের ক্রিকেটে কাজ করার সুযোগ পাবেন। এর মাধ্যমে তৃণমূল থেকে উচ্চপর্যায় পর্যন্ত আরও দক্ষ কোচ তৈরির পথ সুগম হবে।
আর/আই