রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ-কে সরকারি চাকরির প্রচলিত নিয়ম ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে স্বাভাবিকভাবে আরও দুই সপ্তাহ আগে হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে পুলিশ সদর দপ্তর থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আরপিএমপি কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ-কে ১২ আগস্ট ২০২৬ তারিখে বদলি করা হয়েছে।
অথচ কোনো কোনো গণমাধ্যমে তাঁর বদলি সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এ নিয়ে বিভ্রান্তির কোন অবকাশ নেই। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।
আই/এ