দেশজুড়ে

বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে (২৫) ধর্ষণের ঘটনা ঘটেছেএ ঘটনায় শাহজালাল মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী ওই নারীর এক সন্তানও রয়েছে

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার পূর্ব ধনিরাম গ্রাম থেকে শাহজালাল মিয়াকে গ্রেপ্তার করা হয় মামলার তদন্তকারী কর্মকর্তা ও ফুলবাড়ি থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিত করেন

স্থানীয়রা জানান, গত ৯ সেপ্টেম্বর দুপুরের খাওয়া-দাওয়া শেষে ওই নারী নিজ বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় একই এলাকার আহসান আলীর ছেলে শাহজালাল মিয়া তাকে একা পেয়ে  ধর্ষণ করেন পরে ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলেও অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে পালিয়ে যান।

বিষয়টি স্থানীয় ভাবে ধামাচাপা চেষ্টা ব্যর্থ হলে ওই ভুক্তভোগী নারী আজ থানায় মামলা  করেন।

এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাঈম জানান, ভুক্তভোগী নারী থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত আসামী গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে আসামীকে কারাগারে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগী নারীকে মেডিকেল পরীক্ষার জন্য কুড়িগ্রামে পাঠানো হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #কুড়িগ্রাম #ধর্ষণ