বিএনপি

ঠাকুরগাঁও ১ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী পরে জানানো হবে : রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,  ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েছে দলের মনোনয়ন বোর্ড। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎকার শেষে এ কথা বলেন তিনি সাক্ষাৎকার গ্রহণ করেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানসহ স্থায়ী কমিটির সদস্যরা।

রিজভী বলেন, দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকটিই মূলত মনোনয়ন বোর্ডের বৈঠক। গঠনতন্ত্র অনুযায়ী, জাতীয় স্থায়ী কমিটিই দলের মনোনয়ন বোর্ড হিসেবে দায়িত্ব পালন করে।

তিনি বলেন, মনোনয়ন বোর্ডে প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সাক্ষাৎকার দেওয়া তিন প্রার্থী হলেন, রাষ্ট্রপতির ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, জেলা বিএনপির সহসভাপতি ও ঠাকুরগাঁও উপজেলার সাবেক চেয়ারম্যান সুলতান ফেরদৌস নম্র চৌধুরী এবং জেলা বিএনপির সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ।

এ আসনে আগামী ২৯ অক্টোবর উপ নির্বাচন অনুষ্ঠিত হবেতফসিল অনুযায়ী মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন আগামী ২৭ সেপ্টেম্বর।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #রিজভী