ক্যাম্পাস

ঢাবির হলের ফটকে ফিরছে শেখ মুজিবের নাম, সরানো হচ্ছে হাদির নামফলক

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের ফটকে আবারও আগের নামফলক বসানো হচ্ছে। ‘শহীদ ওসমান হাদি হল’ নামফলক সরিয়ে সেখানে পুনরায় ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে হলের ফটক থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা মুছে ফেলার কাজ শুরু হয়।

অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, গত সিনেট সভায় বিশ্ববিদ্যালয়ের হলগুলোর আগের নাম বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ীই আগের নামফলক ফিরিয়ে আনা হচ্ছে।

এর আগে, ২০২৫ সালের ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর শেখ মুজিবুর রহমান হলের ফটকের আগের নামফলক সরিয়ে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা হয়।

পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) হলটির নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ রাখার দাবি জানায়।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ঢাকা বিশ্ববিদ্যালয় #হাদি #শেখ মুজিবুর রহমান #ওসমান হাদি #শহীদ ওসমান হাদি হল