দেশজুড়ে

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় আবারও শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) সকালে জামগড়া এলাকায় এনভয় গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে। বিক্ষোভের চেষ্টা করলে শ্রমিকদের বাধা দেয় পুলিশ। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।

এর আগে আশুলিয়ার বিভিন্ন এলাকার কারখানায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেন শ্রমিকরা। জামগড়া এলাকা ছাড়া শিল্পাঞ্চলের অন্যান্য স্থানে স্বাভাবিকভাবে উৎপাদন কার্যক্রম চলছিল।

এদিকে, আশুলিয়া ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।

সংঘর্ষের ঘটনার পর বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #আশুলিয়া #পোশাক শ্রমিক