বিএনপি

নতুন পাসপোর্টের আবেদন করলেও খুনি হাসিনা বাবাকে জীবিত অবস্থায় ফিরতে দেয়নি

ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন বলেছেন, ২০১৭ সালে নতুন পাসপোর্টের আবেদন করলেও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তার বাবা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকাকে জীবিত অবস্থায় দেশে ফিরতে দেয়নি।

শনিবার (১৪ নভেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে দেয়া এক  পোস্টে ইশরাক হোসেন এ অভিযোগ করেন।

তিনি বলেন, ২০১৭ সালে আমার  বাবা প্রয়াত সাদেক হোসেন খোকা ওনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে নতুন পাসপোর্টের আবেদন করেছিলেন। কিন্তু খু/নি হাসিনা ও তার সরকার ওনাকে জীবিত অবস্থায় ফিরতে দেয়নি। আমরা গণহত্যাকারী হাসিনাকে জীবিত ফেরত চাই। আমরা  তাকে বিচারের মুখোমুখি করতে চাই।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ইশরাক হোসেন