দেশজুড়ে

হাসপাতালে আপত্তিকর অবস্থায় আটক, সেই কারারক্ষীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করলেন প্রেমিকা

জয়পুরহাট জেনারেল হাসপাতালের প্রেমিকাকে নিয়ে আপত্তিকর অবস্থায় আটক কারারক্ষী ওয়াজেদ আলীর বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। বিয়ের আশ্বাসে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগে ওই ছাত্রী মামলাটি করেন। এর আগে ওই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে জয়পুরহাট থানায় ওই তরুণী মামলাটি করে। আজ (২৫ নভেম্বর) বিকেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ছাত্রীর অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত ওয়াজেদ আলীকে এখনও গ্রেপ্তার করা যায়নি। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগী ছাত্রীর মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে এবং নিরাপত্তার জন্য আদালতে আবেদন করা হয়েছে। আদালত এটি মঞ্জুর করেছেন।

কারাগারের জেল সুপার উম্মে সালমা বলেন, ওয়াজেদ আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গত ২৩ নভেম্বর হাসপাতালে থেকে দুইজনকে আটকের পর ছাত্রীর অভিভাবক এবং ওয়াজেদ আলীর স্ত্রী ও সন্তানেরা থানায় আসেন। প্রথম দফায় জিজ্ঞাসাবাদে ছাত্রীটি কোনও অভিযোগ করেননি। বরং ওয়াজেদ আলীর নামে মামলা করতে অনীহা প্রকাশ করেন।

পরে পুলিশ তাকে তার মায়ের জিম্মায় দেয়। তবে থানা থেকে বের হওয়ার পর ওয়াজেদ আলী বিয়ের আশ্বাস দিয়ে ওই ছাত্রীকে সঙ্গে নিয়ে যান। কিন্তু জয়পুরহাট জেলা কারাগারের কাছে পৌঁছে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানান। এতে ওই ছাত্রী জয়পুরহাট রেলস্টেশনে গিয়ে রেললাইনে বসে পড়েন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #কারারক্ষী #ধর্ষণ