শিক্ষা

গোপালগঞ্জ থেকে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র স্থানান্তর

বিরাজমান পরিস্থিতিতে গোপালগঞ্জ থেকে এইচএসসি সম্পূরক পরীক্ষার পাঁচটি কেন্দ্র স্থানান্তর করা হয়েছে। এসব কেন্দ্র ফরিদপুর ও মাদারিপুর জেলার স্থানান্তর করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) এ তথ্য জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

শিক্ষা বোর্ডের জানিয়েছে, গোপালগঞ্জ জেলায় এইচএসসি সম্পূরক পরীক্ষা নেওয়ার অনুকূল পরিবেশ না থাকায় ৫ কেন্দ্রের পরীক্ষা পার্শ্ববর্তী মাদারীপুরের রাজৈর উপজেলা এবং ফরিদপুরের জেলার আলফাডাঙ্গা উপজেলার নির্ধারিত কেন্দ্র ও উপকেন্দ্রে অনুষ্ঠিত হবে।

সিদ্ধান্ত অনুযায়ী, গোপালগঞ্জ সরকারি কলেজের পরীক্ষার্থীদের মাদারীপুরের সরকারি রাজৈর  কপালী যুবক সংঘ পাইলট মডেল ইনস্টিটিউশন ও কলেজে পরীক্ষা দিতে হবে।

কাশিয়ানীর রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি কলেজে।

কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের পরীক্ষার্থীদের, রাজৈর সরকারি  কলেজে এবং টুঙ্গিপাড়া ও মুকসুদপুর সরকারি কলেজের পরীক্ষার্থীদের শহীদ সরদার শাহজাহান উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরীক্ষা দিতে হবে।

এ ব্যাপারে ওই শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর অধ্যক্ষ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #গোপালগঞ্জ #এইচএসসি