দেশজুড়ে

জনগণের ভাগ্য নিয়ে খেললে পালানোর পথ থাকবে না: হাসনাত আব্দুল্লাহ

সিরাজগঞ্জ প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেবল নিয়মিত ভোট নয়। এর মাধ্যমেই নির্ধারিত হবে ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্র কাঠামো, প্রশাসনিক ধারা, পুলিশি আচরণ এবং বিচার বিভাগের চরিত্র। বলেছেন, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এই নির্বাচনের ফলাফলের ওপর আগামী এক শতকের পথচলার ভিত্তি নির্ভর করবে বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ মাঠে এনসিপি মনোনীত প্রার্থীর সমর্থনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের আয়োজিত জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে অতীতের কয়েকটি নির্বাচন প্রসঙ্গ টেনে তিনি অনিয়ম ও অর্থ লেনদেনের সংস্কৃতির অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, ভোট প্রভাবিত করতে বিভিন্ন পর্যায়ে অর্থ ব্যবহারের প্রবণতা ছিল। 

তবে এবারের নির্বাচনে কেউ কালো টাকার ব্যবহার বা ভোট ডাকাতির চেষ্টা করলে কঠোর পরিণতির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে দায়ীদের পালানোর কোনো পথ থাকবে না।

জনসভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান এবং সিরাজগঞ্জ-৬ আসনে এনসিপি মনোনীত প্রার্থী সাইফ মুস্তাফিজ।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #নির্বাচন #জাতীয় নির্বাচন #হাসনাত আব্দুল্লাহ