জাতীয়

নির্বাচনের আগে পদোন্নতি পেয়েছেন ১৫৩ এসআই 

বায়ান্ন প্রতিবেদন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর পদে বড় পরিসরে পদোন্নতি দেয়া হয়েছে। এবার ১৫৩ জন সাব-ইন্সপেক্টর (এসআই) ও সার্জেন্টকে ইন্সপেক্টর পদে উন্নীত করা হয়েছে।

রোববার (৭ ফেব্রুয়ারি) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের স্বাক্ষরে জারি করা তিনটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই পদোন্নতির অনুমোদন দেয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে পদোন্নতি পেয়েছেন ১০০ জন কর্মকর্তা। এছাড়া সাব-ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) পদে উন্নীত হয়েছেন ৪৭ জন। অপরদিকে পুলিশ সার্জেন্ট থেকে ইন্সপেক্টর অব পুলিশ (শহর ও যানবাহন) পদে পদোন্নতি দেয়া হয়েছে ৬ জন কর্মকর্তাকে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এসব পদোন্নতি জনস্বার্থ বিবেচনায় কার্যকর করা হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #নির্বাচন #পুলিশ #পদোন্নতি