জাতীয়

অন্তবর্তীকালীন সরকারের সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দলের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে দায়িত্ব শেষ করবে অন্তর্বর্তীকালীন সরকার। দায়িত্ব ছাড়ার আগেই প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টা, সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাদের স্ত্রী-স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সম্পদ বিবরণী প্রকাশ করে।

প্রজ্ঞাপনে জানানো হয়, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা নির্দেশনা অনুযায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গ এবং তাদের স্ত্রী-স্বামীর ৩০ জুন ২০২৪ ও ৩০ জুন ২০২৫ তারিখভিত্তিক সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে।

প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সব উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের সম্পদ বিবরণী জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

উপদেষ্টা পরিষদের সম্পদের বিবরণী দেখুন এখানে ক্লিক করুন

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #নির্বাচন #উপদেষ্টা #সম্পদ বিবরণ