জনদুর্ভোগ

রোববার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

রক্ষণাবেক্ষণ কাজের জন্য রোববার (২২ ফেব্রুয়ারি) ৬ ঘণ্টা ব্রাহ্মণবাড়িয়ার কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা আশুগঞ্জ উপজেলার আওতাধীন এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিজিডিসিএল কর্তৃপক্ষ।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ব্রাহ্মণবাড়িয়া #গ্যাস সরবরাহ #গ্যাস বন্ধ