দুই মাস বন্ধ থাকার পর ভারতের নাগরিকদের জন্য আবারও পর্যটক ভিসার আবেদন নেওয়া শুরু করেছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) থেকে এই সেবা চালু হয়েছে। বাংলাদেশ হাইকমিশনের ভিসা বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, বিভিন্ন ইস্যুতে ভারত-বাংলাদেশের কূটনৈতিক টানাপড়েনের কারণে গেল ডিসেম্বর মাসে কনস্যুলার ও ভিসা সেবার বড় অংশ স্থগিত হয়ে যায়। এখন ধীরে ধীরে সেই সেবাগুলো স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।