আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিলো। তবে অনিশ্চয়তা কাটিয়ে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি জানিয়েছেন, ইরান আসন্ন বিশ্বকাপে খেলবে।
ইরানের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছিল মূলত যুক্তরাষ্ট্রে ম্যাচ আয়োজনকে ঘিরে। গ্রুপ পর্বের বেশিরভাগ ম্যাচ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় দলটির সেখানে যাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন, নিরাপত্তা বিবেচনায় ইরানের অংশগ্রহণ “উপযুক্ত নাও হতে পারে”।
তবে বিকল্প হিসেবে ইরান তাদের ম্যাচ মেক্সিকোতে আয়োজনের অনুরোধ জানায়।
এদিকে ইরানের ক্রীড়া মন্ত্রণালয় সম্প্রতি দেশটির দলগুলোকে এমন রাষ্ট্রে ভ্রমণ না করার নির্দেশ দিয়েছে, যেগুলোকে তারা শত্রুভাবাপন্ন মনে করে। যদিও ওই নির্দেশনায় সরাসরি বিশ্বকাপের প্রসঙ্গ উল্লেখ করা হয়নি।
এমএ//