দেশজুড়ে

বিদেশি নাগরিককে হেনস্তা, টিকটকার গ্রেপ্তার

নাটোরের  গ্রিন ভ্যালি পার্কে ঘুরতে আসা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত দুই বিদেশি নাগরিককে হয়রানির ঘটনায় এক টিকটকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম আমিনুল ইসলাম (২৯)আমিনুল রাজশাহীর মোহনপুর উপজেলার হরিদাগাছি গ্রামের তমির উদ্দিনের ছেলেএ ঘটনায় জড়িত সন্দেহে রাসেল ইসলাম(২৩) নামের আরও এক যুবককে পুলিশ হেফাজতে নিয়েছে।

রোববার (১০ মে) তাদের আটক ও গ্রেপ্তার করে লালপুর থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন

পুলিশ ও পার্ক কর্তৃপক্ষ জানায়, গত ৮ মে টিকটক বন্ধু মিলন মেলা-২০২৬নামের একটি অনুষ্ঠানের জন্য শতাধিক তরুণ-তরুণী পার্কে সমবেত হন। দুপুর আড়াইটার দিকে ওই পিকনিক স্পটের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময়  দুই বিদেশি নাগরিকের পথরোধ করেন কয়েকজন যুবক। এ সময় তারা অশ্লীল মন্তব্য করে তাদের হেনস্তা করে এবং পুরো ঘটনার ভিডিও ধারণ করেন। খবর পেয়ে পার্কের ব্যবস্থাপক এস এম ওয়াজেদুর রহমান ও কর্মচারীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিষয়টি নিয়ে গত ৯ মে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে পার্কের ব্যবস্থাপক বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা করেনমামলার প্রেক্ষিতে আজ লালপুর থানা পুলিশ নাটোর ও রাজশাহীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ দুজনকে গ্রেপ্তার ও হেফাজতে নেয়।

ওসি শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত বাকিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। দেশের ভাবমূর্তি রক্ষায় এবং বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ তৎপর রয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #নাটোর #টিকটকার