জাতীয়

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

শিক্ষার্থীদের সচিবালয়মুখী লংমার্চ, সড়কে পুলিশের ব্যারিকেড

বায়ান্ন প্রতিবেদন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং এইচএসসি পরীক্ষার রুটিন পুনর্নির্ধারণের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সচিবালয়মুখী পদযাত্রাকে কেন্দ্র করে শিক্ষা মন্ত্রণালয়ের অভিমুখী সড়কে ব্যারিকেড দিয়েছে পুলিশ।

বুধবার (১৫ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে সচিবালয়ের দিকে যাওয়ার সড়কে ব্যারিকেড স্থাপন করে যান চলাচল নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সায়েন্সল্যাব থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করার খবর পাওয়ার পরই এই ব্যবস্থা নেওয়া হয়।

ঘটনাস্থলে দেখা যায়, প্রতিটি ব্যারিকেডে শিকলসহ তালা লাগানো হয়েছে। পাশাপাশি সড়কের উভয় পাশে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জানা গেছে, এইচএসসি পরীক্ষার্থীরা রাজধানীর উত্তরা, সায়েন্সল্যাব মোড়, মিরপুরসহ বিভিন্ন এলাকায় টানা দ্বিতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছে। এর ফলে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে এবং অনেক স্থানে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

এর আগে মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীর সায়েন্সল্যাব মোড়সহ দেশের বিভিন্ন স্থানে একই দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

সেদিন পরীক্ষা স্থগিতের ঘোষণা না আসায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের কর্মসূচির ডাক দেওয়া হয়।

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #শিক্ষামন্ত্রী #পদত্যাগ