সারাদেশে আগামী ১৫ ও ১৬ অক্টোবর এলপিজি গ্যাস বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পুনর্নির্ধারণ এবং অব্যবহৃত গ্যাস সিলিন্ডার আবারও বাজারে ছাড়ার দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন এলপিজি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি সেলিম খান।
তিনি জানান, দুই দিনের কর্মসূচিতে দাবি পূরণ না হলে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য এলপিজি বিক্রি বন্ধ করে দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে সেলিম খান বলেন, বর্তমানে বাজারে মাত্র ছয় থেকে সাতটি কোম্পানি সক্রিয় রয়েছে। এ কারণে সারাদেশে কয়েক লাখ গ্যাস সিলিন্ডার অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।
তিনি আরও জানান, সংবাদ সম্মেলন চলাকালে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান তার সঙ্গে যোগাযোগ করেন। এ সময় চেয়ারম্যান ব্যবসায়ীদের দাবিগুলো পর্যালোচনা করা হচ্ছে বলে জানান এবং শিগগির প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এসি//