বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ ২ আসনের ধানের শীষের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেনন, একটি গোপন চক্র বিভিন্ন উপায়ে ভোটের ফল প্রভাবিত করার চেষ্টা করছে। এ বিষয়ে ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সয়াধানগড়া এলাকায় আয়োজিত নির্বাচনী সভায় তিনি এ মন্তব্য করেন।
টুকু বলেন, জনগণের অংশগ্রহণই সুষ্ঠু ভোট নিশ্চিত করতে পারে, তাই সবাইকে সকালেই ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি।
বক্তব্যে তিনি দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন এবং দাবি করেন, দীর্ঘদিন ধরে জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। পরিবর্তনের আশায় মানুষ এখন ঐক্যবদ্ধ—এমন মন্তব্যও করেন তিনি।
সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আই/এ