আন্তর্জাতিক

আটক শতাধিক ফ্লোটিলা কর্মীদের গ্রীসে নিয়েছে ইসরাইলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলি বাহিনীর আটক করার পর গাজা অভিমুখী ত্রাণবাহী ফ্লোটিলা নৌবহরের কর্মীদের  গ্রীসের ক্রিট দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে।

শুক্রবার (১ মে) ফ্রিডম ফ্লোটিলার আয়োজকদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গ্রিসের নিকটবর্তী আন্তর্জাতিক জলসীমায় ইসরাইলি বাহিনী গাজাগামী ত্রাণবাহী জাহাজগুলো জব্দ করে।  পরে ফ্লোটিলা বহরে থাকা শতাধিক কর্মীকে  ক্রিট দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, নৌবহরের ১৬৮ জন কর্মীকে ক্রিটে নিয়ে যাওয়া হয়েছে এবং দুজন কর্মী এখনও ইসরাইলি কর্তৃপক্ষের হেফাজতে রয়েছেন।

দলটির ট্র্যাকার অনুযায়ী, এখন পর্যন্ত ইসরাইল ২২টি নৌযান আটক করেছে এবং আরও ৪৭টি নৌযান এখনো সমুদ্রে চলাচল করছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ফ্লোটিলা