ইসরায়েলের জন্য বরাদ্দকৃত ৩৩০ কোটি ডলারের মার্কিন সহায়তা বন্ধ করতে একটি বিল পাস করা নিয়ে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট পার্টিতে চরম বিভক্তি দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে নিজ নিজ বিবেক অনুযায়ী ভোট দিতে সদস্যদের পরামর্শ দিয়েছেন দলের শীর্ষ নেতারা।
কংগ্রেসের দীর্ঘদিনের অভিজ্ঞ সদস্য বেনি থম্পসন দ্য হিল পত্রিকাকে জানিয়েছেন, মার্কিন আইনসভায় ইসরায়েলকে নিয়ে এই ধরনের উত্তপ্ত বিতর্ক তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে দেখেননি। আইনপ্রণেতা রাশিদা তলাইব জানিয়েছেন, এই সপ্তাহের মধ্যেই প্রস্তাবের ওপর প্রতিনিধি পরিষদে ভোট হতে পারে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ডেমোক্র্যাটদের এই গভীর ফাটল এবং সাধারণ রিপাবলিকান সদস্যদের বিরোধিতার কারণে শেষ পর্যন্ত বিলটি পাস হওয়ার সম্ভাবনা খুবই কম।
পি/ডি