দেশজুড়ে

আমির হামজার ওপর হামলার ঘটনায় থানায় এজাহার

কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর এমপি আমির হামজার ওপর হামলার ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়েছে

রোববার (১ আগস্ট)  কুষ্টিয়া মডেল থানায় এজাহারটি দায়ের করেন আমির হামজার ব্যক্তিগত সহকারী মোমিন বিশ্বাস। কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,  এজাহার হাতে পেয়েছেন। মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন। এজাহারে গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের আসামি করা হয়েছে। ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৪০ থেকে ৫০ জনকে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও প্রতিমন্ত্রী নুরুল হক নুর এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খানকে নিয়ে মুফতি আমির হামজার দেওয়া বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে জেলা গণঅধিকার পরিষদ।

এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি কর্মসূচি শেষে গাড়িতে করে বাড়ি ফেরার পথে ছয়রাস্তা মোড় এলাকায় ওই বিক্ষোভ মিছিলের মুখোমুখি হন সংসদ সদস্য আমির হামজা। এ সময় জামায়াত ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। হামলা চালানো হয় এমপি আমির হামজার গাড়িতেও। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

এমপি আমির হামজার অভিযোগ, গণঅধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেক ও সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদের নেতৃত্বে একদল নেতাকর্মী লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে তার গাড়িতে হামলা চালা। পরে ভিডিও ফুটেজ দেখে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে এজাহার দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এআর//

এ সম্পর্কিত আরও পড়ুন #আমির হামজা