দেশজুড়ে

চতুর্থ দিনে আবারো কর্মবিরতিতে বাস শ্রমিকরা

নওগাঁয় চতুর্থ দিনের মতো আবারো কর্মবিরতি শুরু করেছে বাস শ্রমিকরা। এতে জেলার অভ্যন্তরীণসহ সকল রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাস টার্মিনালজুড়ে সারি সারি বাস পার্কিং করে রাখা হয়েছে। সেখান থেকে কোনো রুটের বাস ছেড়ে যাচ্ছে না।

বাস শ্রমিকরা জানান, গত সোমবার জেলা প্রশাসনের সঙ্গে বাস ও সিএনজি চালকদের একটি সভা অনুষ্ঠিত হয়। যেখানে নানা শর্তে সমঝোতায় আসে দুপক্ষই। কিন্তু মঙ্গলবার সকাল ১০টার দিকে বদলগাছিতে আবারো বাস চালাতে বাধা দেয় সিএনজি চালকরা। প্রতিবাদে মঙ্গলবার বিকেল থেকে বাস চলাচল বন্ধ রাখে শ্রমিকরা।

এমন পরিস্থিতিতে চরম ভোগান্তিতে পড়েছেন দূর-দূরান্তের যাত্রীরা। অটোরিকশা-সিএনজির উপর ভরসা করতে হচ্ছে তাদের। এদিকে সমস্যা সমাধানে আবারও বৈঠকের আহ্বান করেছে প্রশাসন।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #নওগাঁ #যাত্রীবাহী #চলাচল #বন্ধ