আন্তর্জাতিক

অবৈধ ইসরাইলি বসতির বিরুদ্ধে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা আজ থেকে কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরাইলি বসতি নির্মাণ, সম্প্রসারণ ও অর্থায়নের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা ব্যবস্থা কার্যকর হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গেল সেপ্টেম্বরে যুক্তরাজ্যের পররাষ্ট্রসচিব এড মিলিব্যান্ড এ নিষেধাজ্ঞার ঘোষণা দেন। এর প্রতিক্রিয়ায় ইসরাইলও পাল্টা পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ দিয়েছে দেশটি।

ইসরাইলি সংবাদপত্র হারেৎজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিষেধাজ্ঞার আওতায় বসতি স্থাপনের কর্মকাণ্ডে অর্থায়নকারী ব্যাংক ও বিমা কোম্পানিগুলোকেও লক্ষ্যবস্তু করা হতে পারে। এর আগে মূলত ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের সহিংস হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেওয়া হয়েছিল।

নতুন নিষেধাজ্ঞা কাঠামোর আওতায় যুক্তরাজ্য প্রয়োজন অনুযায়ী আরও ব্যক্তি ও প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করতে পারবে। 

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ফিলিস্তিন #ইসরাইল