আর্কাইভ থেকে দেশজুড়ে

প্রাইভেটকারের ওপর উল্টে পড়েছে কন্টেইনার, বেঁচে গেলেন যাত্রীরা

প্রাইভেটকারের ওপর উল্টে পড়েছে কন্টেইনার, বেঁচে গেলেন যাত্রীরা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত প্রাইভেটকারের ওপর একটি কন্টেইনার উল্টে পড়েছে। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। তবে অলৌকিকভাবে বেঁচে গেলেন চালকসহ যাত্রীরা। শনিবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় প্রাইভেট কারে থাকা লোকজন গগনবিদারী চিৎকার শুরু করে এবং আশেপাশের অনেক লোকজন জড়ো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং পুলিশ এসে ঘণ্টাখানেকের চেষ্টায় বেলা ১১টার দিকে ক্রেন দিয়ে লরি এবং কনটেইনারটি সরিয়ে নেয়। ফায়ার সার্ভিস জানায়, এটি ৪০ ফুট দৈর্ঘ্যের কনটেইনার ছিল। কনটেইনারসহ লম্বা লরিটি প্রাইভেট কারের ওপর পড়ে। আল্লাহর রহমতে প্রাইভেট কারে থাকা কারও তেমন সমস্যা হয়নি। শিশুসহ ৩ জন একেবারে অক্ষত অবস্থায় ছিল। তবে কারচালক সামান্য আহত হয়েছেন। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক জানান,  বন্দর থেকে ছেড়ে আসা একটি কন্টেইনার ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে উল্টে একটি প্রাইভেট কারের ওপর পড়লে এ দুর্ঘটনা ঘটে। কন্টেইনারের চাপা পড়ে গাড়িটি দুমড়েমুচড়ে গেলেও চালকসহ ৬ যাত্রী প্রাণে বেঁচে গেছেন। খবর পেয়ে সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করেছেন। সামান্য আহত যাত্রীদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আশিক উল্লাহ বলেন, সকাল ৯টার দিকে প্রাইভেটকার চালককে হাসপাতালে আনা হয়। তার নাম মো. সোহেল। তাকে ক্যাজুয়াল্টি বিভাগে ভর্তি করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রাইভেটকারের #ওপর #উল্টে #পড়েছে #কন্টেইনার #বেঁচে #গেলেন #যাত্রীরা