রাজধানী

জাতীয় প্রেসক্লাবের টয়লেটে পড়ে ছিল সাংবাদিকের মরদেহ

বায়ান্ন প্রতিবেদন

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের টয়লেট থেকে সাংবাদিক আলী মামুদের মরদেহ উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তিনি দৈনিক দিনকালে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে বাথরুমের দরজা খুলে মরদেহটি উদ্ধার করা হয়।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সকালে ফোন দিয়ে পুলিশকে অবগত করেন। এরপর পুলিশ গিয়ে টয়লেটের দরজা খুলে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিক ধারণা, আলী মামুদ স্ট্রোকের কারণে মারা গেছেন। মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #জাতীয় প্রেসক্লাব #মরদেহ #সাংবাদিক